ঈদগাঁও ঐক্য পরিবারের লিফলেট বিতরন কার্য ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজানের সময়সুচী বিষয়ক লিফলেট বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৩১ মার্চ বিকেলে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গনে ঐক্য পরিবারের কার্যনিবাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্য পরিবারের এডমিন এম আবুহেনা সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে মতা মত পেশ করে,সহকারী এডমিন ইমরান মাহমুদ জনি, কার্যনিবার্হী সদস্য আবদুল্লাহ মিয়াজী, ছৈয়দ মোহাম্মদ সাকিব ও আরাফাত হোসাইন।

সভায় ১ এপ্রিল একযোগে ঈদগাঁও উপজেলার বিভিন্ন জামে মসজিদে রমজানের ইফতার ও সেহেরীর সময়সুচী বিতরনের সিদ্বান্ত গৃহীত হয়। অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করার বিষয়ে একমত পোষন করা হয়।

ঐক্য গ্রুপে নিস্কৃয় সদস্যদের সজাগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে সক্রিয় সদস্য অন্তভুক্তির বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.