চট্টগ্রামের সাতকানিয়াস্থ কাঞ্চনা ইউনিয়নে মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকালবেলা কাঞ্চনার অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে প্রতিষ্ঠিত মানবিক উন্নয়ন ও সামাজিক সংগঠন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কাঞ্চনার অসহায় দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়নের ইউপি সদস্য ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ শহীদুল্লাহ। প্রসঙ্গতঃ করোনাকালীন সময়ে বিশ্বের ন্যায় বাংলাদেশেও যখন করোন প্রভাবে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে তখন কাঞ্চনার অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন।প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের দোয়ারে দোয়ারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের উত্তরসূরীরা।