সুবিধাবঞ্চিত শিশুদের ইয়ুথ ভয়েসের ইফতার বিতরণ

চট্টগ্রাম নগরের সুবিধাবঞ্চিত, গরীব অসহায় এবং দুস্থ শিশুদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ভয়েস’।

২৩ এপ্রিল খুলশী কনভেনশন হলে ৬টি দুস্থ, অসহায় ও পথশিশু স্কুলের মোট চার শতাধিক শিশুদের ভেতর এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিবারের মতো এবারের আয়োজনেরও শিরোনাম ছিল ‘প্রজেক্ট চনা পেয়াজু’।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান তাহমিদ কামাল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রাকিবুল হাসান, তাসনিমুল হাসান চিশতী, সৈয়দ শরিফ, শাহরিয়ার নাফিস, শাহরিয়ার, কানিজ হুমায়রা সুবা, ডিরেক্টর মোফাসসাল আজীজ, জ্যেষ্ঠ সদস্য সামিউর রহমান প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের একটি সুন্দর দিন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের ধনী গরীব সবাইকে একই ছায়াতলে আনাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

Your email address will not be published.