জবরদখলের কেরানীহাট : মামলায় হেরে গিয়েই শক্তি প্রয়োগ ও অপহরণের অভিযোগ দূর্বৃত্তদের বিরুদ্ধে

সন্ত্রাসী কায়দায় মার্কেট দখলের চেষ্টা এখনো নেয়া হয়নি মামলা-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের গরুর বাজারের উত্তর পার্শ্বে শাহ আমানত কর্পোরেশন নামীয় মার্কেটের জমি নিয়ে বিরোধ চলমান।বিরোধের জেরে মার্কেটে চাঁদাবাজি ও চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ দিয়ে গভীর রাতে বালির স্তুপ করে জবর দখল এবং মার্কেটের এক কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা ঘটে।
২৫শে নভেম্বর (বুধবার) সাতকানিয়া কেরানী হাটের ব্যবসায়ী নাজিম উদদীন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
জবরদখল ও অপহরণে অভিযুক্ত লিয়াকত আলী উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের  জঁনার কেঁওচিয়ার মৃত শামশুল হকের ছেলে।
নথি পর্যালোচনায় জানা যায়, লিয়াকত আর খোর্শেদ গং মূলত ২০২৩সালে ডাক্তার ছালামের মার্কেট সংশ্লিষ্ট বিএস খতিয়ান থেকে সাতকানিয়া সাবরেজিস্টার অফিসের ১৫১ ও ১৫২ দলিল মূলে দুটি কবলা নিবন্ধন করে নিজেদের নামে নামজারী খতিয়ানও সৃজন করেন।
কিন্তু উক্ত বিএস খতিয়ানের আরএস খতিয়ানে রয়েছে ব্যাপক গরমিল। ফলে ১৯৯৫ সাল থেকে দেওয়ানী আদালতে  বিভাগ মামলা অপর ১৪১/১৯৯৫  চলমান।
এবং ডাক্তার আব্দুস সালাম কর্তৃক অপর আপীল মামলা নং ১৪৬/২০০৬ মামলাও আদালতে চলমান। উভয় মামলা একই বিরোধে পাশাপাশি  চলমান ও বিরোধপূর্ণ জমিতে মার্কেট নির্মাণ করে বহুবছর ধরে ডাক্তার আব্দুস সালাম দখলে আছেন।
কিন্তু বিচারাধীন মামলার কথা গোপন রেখে- বিচারাধীন জায়গার বর্তমান বাজারমূল্যে লোলুপ দৃষ্টি দিয়ে লিয়াকত আলী গং ২০২৩সালে সাতকানিয়া সাবরেজিস্টার অফিস থেকে ২০২৩সালে দুটি কবলা নিবন্ধন করেন।
পরবর্তীতে আরএস মূলে  ডাক্তার আব্দুস সালামের ভোগদখলীয় মার্কেট ও মার্কেটের জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছেন  বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছালাম ডাক্তারের ছেলে ব্যবসায়ী নাজিম উদদীন।
নাজিম উদদীন বলেন, সোমবার থেকে আমাদের মার্কেট ও বাসার সামনে সন্ত্রাসী লিয়াকত আলী গং একটি রাজনৈতিক দলের প্রভাব কাটিয়ে অন্তত ৩০জনের একটি সন্ত্রাসী বাহিনী ভাড়া করে চাঁদার দাবীতে  মার্কেটের দোকানপাট ও  ব্যবসা বানিজ্য বন্ধ করে দেয়।
তিনি আরো জানান,শুধু তাই নয় মার্কেট চালু করতে না পারে মতো প্রবেশ পথে বালির স্তুপ করা হয়েছে। লিয়াকত গং মার্কেটের দোকানপাট থেকে চাঁদা নেয়ার চেষ্টা চালাচ্ছেন এবং একটি কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে চাঁদার দাবীতে করা হয়েছে অপহরণও।
তিনি আরো বলেন, লিয়াকত ও খোর্শেদ গং এর সৃজন করা নামজারী খতিয়ান নিয়ে আমাদের বিরুদ্ধে ২০২৪সালে ভূমি আইনে একটি ফৌজদারি মামলা দায়ের করেন -মামলা নং সিআর  ১১২/২০২৪।
তারা (লিয়াকত গং)যদি তাদের রেজিস্ট্রীকৃত দলিল ও তাদের নামীয় নামজারী খতিয়ান সঠিক থাকতো- তাহলে তারা(লিয়াকত গং) যে আমাদের বিরুদ্ধে ফৌজদারি  মামলা দায়ের করেছিলো ওটাতেই আমরা অভিযুক্ত হতাম। আমাদের বিরুদ্ধে মামলার পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি (অভিযোগপত্র) চার্জশিট দিত ।
কিন্তু চার্জশিট দিলো উল্টো লিয়াকত গং এর বিরুদ্ধে। নিজের করা মামলায় নিজেই হেরে গিয়ে এখন রাজনৈতিক দলের ক্ষমতা খাটিয়ে জবরদখলে মরিয়া।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজমান বলে প্রতিবেদককে জানিয়েছেন  একাধিক ব্যবসায়ীরা।
তারা বলেন, কেরানীহাটের প্রতিষ্ঠিত একটি  চালু ও পুরাতন মার্কেটকে রাতারাতি বন্ধ করে দিয়ে এবং একজন ব্যবসায়ীকে ওঠিয়ে নেয়া কেরানি হাট ব্যবসায়ীদের জন্য খুবই আতংকজনক ব্যাপার ও উদ্বেগের বিষয়।
অপরদিকে ভুক্তভোগী মার্কেটের মালিজ ডাক্তার ছালাম বলেন,পর পর ২দিন অবরুদ্ধ করা হয় আমাদের বাসা ও মার্কেট।
তিনি আরও বলেন, মার্কেটের সামনে বালি দিয়ে জিম্মি করা হয় আমাদের পুরো পরিবারকে দেয়া হচ্ছে হত্যার হুমকিও।
সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, এজেআর কুরিয়ার, ইবনে সিনার স্টোর হাউজ, গ্রেটওয়াল টাইলস দোকানসহ বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভাংচুরের ঘটনাও ঘটেছে।
 একই ভবনের দোতলায় চিকিৎসক আব্দুচ্ছালাম নিজ পরিবার নিয়ে অবরুদ্ধাবস্থায় ছিলেন সেটারও প্রমাণ আছে প্রতিবেদকের হাতে।
সন্ত্রাসী গ্রুপ কর্তৃক জবরদখলের একাধিক ফুটেজও প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।
এদিকে ভুক্তভোগী ডাক্তার আব্দুস সালাম প্রতিবেদককে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও জানান, একই সাথে সাতকানিয়া  পুলিশের ব্যাপক সহযোগিতা পেয়েছেন বলেও জানান।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি আব্দুল আলীমকে কল করা হলে ফোনে সংযোগ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অভিযুক্ত লিয়াকত আলীকেও ফোনে না পাওয়ায় তার বক্তব্য লিপিবদ্ধ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন

Your email address will not be published.