বিদ্রোহী ও নৌকার বিরোধিতাকারীদের নেতৃত্বে না আনার দাবি তৃণমূলের

আগামী জুনের মধ্যেই লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী ও নৌকার বিরোধিতাকারীদের দলের কোনো পর্যায়ে নেতৃত্বে না আনতে জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা।

শনিবার (২১ মে) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জহির উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারা দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী সংসদ নির্বাচন মোকাবিলা করতে দলকে তৃণমূল পর্যাযে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার, উপ- দফতর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল।

বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.