ট্রাকচাপায় একই পরিবারের ৫ জনসহ ইজিবাইক চালকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের কাছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ বনগ্রামের বছির মিয়ার ছেলে ইজিবাইক চালক নাসির মিয়া (৩৫), একই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মজিরন নেছা (৬০), কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের উত্তর নগরবাথান গ্রামের মুকুলের ছেলে নয়ন (৭), কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের হেলালের স্ত্রী মরিয়ম (৪০), মেয়ে শিলা (২০) ও ছেলে ইউছুফ হোসেন নীরব (৬)।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের ফরিদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম সিদ্দিকী জানান, রাজবাড়ী থেকে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাঁদপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক ও পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে আসা একটি প্রাইভেটকারকেও চাপা দেয়। তবে প্রাইভেটকারে থাকা কারও তেমন কোনো ক্ষতি হয়নি।

ট্রাকচাপায় একই পরিবারের ৫ জনসহ ইজিবাইক চালকের মৃত্যু

তিনি আরও জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.