সাতকানিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।

দণ্ডপ্রাপ্ত সুকুমার সূত্রধর (৩৪) উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকার সুনীল সূত্রধরের পুত্র।

জানা যায়, মঙ্গলবার (৭ জুন) পুরানগড়ের রাইজিং স্টার কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় সুকুমার সূত্রধরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.