নিজস্ব প্রতিবেদক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এতে তিনিসহ অন্তত ৬জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ হামলার ঘটনা ঘটে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে তিনি সেখানে গিয়েছিলেন।
এর আগে জরুরি বিভাগের গেটে গণসংহতির নেতা জোনায়েদ সাকি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কাঠামোগত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।