ফুটপাত দখল করে ব্যবসা, জরিমানা গুনলো ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠা

চট্টগ্রাম নগরের সদরঘাটে সড়ক ও ফুটপাত দখল করে সাইকেল ও দোকানের পণ্য সামগ্রী রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে মামলাসহ ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুন) সদরঘাট থানার অমর চাঁদ এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

এছাড়া আরেক অভিযানে নগরের লালখান বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার অপরাধে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.