নগরের ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে হাজীযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাতে নগরের আলকরণ কমিউনিটি সেন্টারে ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই, সমাজসেবক জাহাঙ্গীর সিদ্দিকী ও মো.তারেক সর্দার প্রমুখ।