লোহাগাড়ায় এসআলম বাসের ধাক্কায় প্রাণ হারালো নারী

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার বেলা ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা বেগম চুনতি হাজির পাড়া এলাকার জাসিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মো. আরিফ বলেন, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব ১১-১৫৫০) ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘাতক বাসটি পালিয়ে যাবার সময় লোহার দিঘির পাড় এলাকায় আটক করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.