চট্টগ্রাম :মীরসরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন আটক

বাচ্ছু পাটোয়ারী, মীরসরাই সংবাদদাতা :

চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সালাহ উদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.