ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া এলাকায় দুবসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় মৃত সুলতান আহমদের ছেলে নুরুল আবছার ও মোহাম্মদ রাশেদের বাড়ি দুইটি পুড়ে গেছে। এতে প্রায় ৮/ ১০ লক্ষা ধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে ক্ষতি গ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে মমতাজ নামের এক ব্যাক্তি আহত হয়। ১৮ই জুলাই দুপুর দেড়টায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনতা, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ির আসবাবপত্র ও নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয় জানা না গেলেও আগুন লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে নিয়ন্ত্রণ চেষ্টা চালায়। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রামু ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশে নিচে অবস্থান করছে।
আরো পড়ুন