ঈদগাঁও প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং ২১ আগষ্ট গ্রেনেঢ হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা সহ শোকাবহ আগষ্ট’র কর্মসুচি পালনে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা সম্পন্ন হয়েছে। ৫ই আগষ্ট বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠ প্রাঙ্গনে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক মোঃ আবু তালেবের সভাপতিত্বে এই জরুরী সভায় উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন- ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হুমায়ন কবির হিমু, মো: মহীদুল্লাহ ও ইমরুল হাসান রাশেদ। এতে অংশ নেন- উপজেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর আলম,লুৎফুর রহমান আজাদ,সেলিম বাবুল,অনুপম পাল অনু,আহমদ করিম সিকদার আবদু রাজ্জাক, সাহাব উদ্দিন, আবদুল কুদ্দুস মাখন,হাসান আলী, হেলাল উদ্দিন সিকদার, নও শাদ মাহমুদ,ছৈয়দ আলী,মোজাম্মেল হক, ওসমান গনি,শামসুল আলম,ইয়াছির আরাফাত টুটুল,মুজিব,ঈদগাঁও আ,লীগ সভাপতি তারেক আজিজ,সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদ,পোকখালী সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম, জালালা বাদ আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল হক,ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি মনজুর আলমসহ আরো অনেকে।