বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. আবরার হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার সংলগ্ন ফজল রহমান কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবরার প্রবাসী মো. সুমনের ছেলে।
ফকিরাখালী ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনছার মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার ফকিরাখালী বাজার সংলগ্ন ফজল রহমান কেরানীর বাড়ির পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।