সাতকানিয়া প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম- আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ৮ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং দুজন দুস্থ নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রকৌশলী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।