মাত্র ১ঘন্টায় সাতকানিয়াকে গভীর অন্ধকারে নিয়ে গেল ইউএনও

 

 সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া( চট্টগ্রাম) 

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মোতাবেক রাত আটটার মধ্যে সকল মার্কেট ও দোকান পাট বন্ধ নিশ্চিত করতে সাতকানিয়ার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি দোকানে ৯টি মামলায় মোট ১৭,০০০(সতেরহাজার)- টাকা জরিমানা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা।

সোমবার রাত ৮টার পর পরই এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারের ১ টি দোকানে ১,০০০/- , সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাজারের ২ টি দোকানে ৩,০০০/- ও সাতকানিয়া পৌরসভার ০৬ টি দোকানে ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা কর্তৃক পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানের সময় তিনি (ইউএনও)সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ করেন অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেন বলেও জানান।

তিনি আরো জানান-জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানের সাথে সাথে সাতকানিয়ার দৃশ্যপট যেন পাল্টে গিয়ে মনে হলো গভীর অন্ধকারে ডুবে গেল সাতকানিয়া।

 

মন্তব্য করুন

Your email address will not be published.