ইসলামাবাদ আওয়ামীলীগ সম্মেলনে সাধারন সম্পাদক পদে লড়ছেন শামসুল হক

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে এবার শামসুল হকই সাধারন সম্পাদক পদে ফ্যাক্টরে পরিণত হয়ে পড়েন। তিনি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে পুরাতন কাউন্সিলার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। নবঘোষিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য শামসুল হক হরদম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ১৫ আগষ্টের শোক দিবসের পোষ্টার ছড়িয়ে দিয়ে চমক সৃষ্টি করেছেন। তাঁর নেতৃত্ব নিয়ে ইউনিয়নে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি ইউনিয়ন আ’লীগের কাউন্সিলার সাথে বৈঠকসহ হরেক রকম কৌশল বিনিময় করে যাচ্ছেন। এমনকি তার ইউনিয়নের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙীরা। তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তাই। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগের সম্পাদক পদে শামসু এখন ফ্যাক্টর! এমনটাই মন্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। তৃণমুলের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ, যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সাধারন সম্পাদক পদে। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর সময় পার করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.