ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে নগরের বহদ্দারহাট আরাকান সড়ক এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এয়ার মোহাম্মদ আনোয়ারা থানার গহিরা গ্রামের আম পরানীর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, নগরের হিলভিউ এলাকার ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ নিয়ে ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমানের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে এয়ার মোহাম্মদকে আসামি করে গত ৯ আগস্ট।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, বৃহস্পতিবার ভোরে বহদ্দারহাট এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এয়ার মোহাম্মদকে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করায় কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.