পটিয়ায় ছেলের গুলিতে মা নিহত

পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সন্তান মাইনুলের গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল শামসুল আলমের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে। প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.