লালদীঘির পাড় থেকে জুয়ার সরঞ্জামসহ আটক ১৮

চট্টগ্রাম নগরের লালদীঘির পাড় এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ বান্ডিল তাস ও ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. আবদুল করিম (৫৫), সুমন দাশ (৩২), রফিক আহম্মদ (৫২), মো. নিরব (৩৫), জামশেদুর রহমান (৫৯), আবু বক্কর (৪০), সোবহান (৪৫), মো. শাহজাহান (৩২), খোরশেদ আলম (৫০), মো. ইব্রাহীম (৩৮), জসিম উদ্দিন (৪২), ইমাম হোসেন (৪০), মো. জাহেদ (৩৯), মো. আবু তৈয়ব (২৪), কামাল হোসেন (৫৫), সোহেল রানা (৪০), সবুর হোসেন (৩৪) ও মো. আরিফ (৫৫)।

গোয়েন্দা পুলিশের উপ- কমিশনার মুহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘির পাড় এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বান্ডিল তাস ও ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.