ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বে আশ্রয়ন প্রকল্পের জায়গা পরিদর্শন

কক্সবাজারে ঈদগাঁওতে ইউএনওর নেতৃত্বেই আশ্রয়ন প্রকল্পের জায়গা পরিদর্শন করা হয়। ১৯ সেপ্টম্বর সোমবার দুপুরে কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ এলাকায় আশ্রয়ন প্রকল্পে জায়গা পরিদর্শন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সহকারী কর্মকর্তা (ভূমি), ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম,ঈদগাঁও থানা ওসি আবদুল হালিম স্থানীয় মেম্বার জিয়াউল হকসহ বন বিভাগ এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক। জায়গা পরিদর্শন করায় আশ্রয়হীন লোকজন মহাখুশিতে উৎফুল্ল। স্থানীয় মেম্বার এলাকায় আশ্রয়হীন লোকজনের একটি তালিকাও করা হয়েছে বলে জানান।
মন্তব্য করুন

Your email address will not be published.