সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের উত্তর পাশে বাজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খলিল সওঃ এর নতুন ভিটা এলাকায় গতকাল (২৬অক্টোবর) বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক ভারসাম্যহীন নারীর মৃত দেহ পাওয়া যায়।
অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়ে বাজালিয়া ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সনজয় কান্তি দাশ বলেন, গতকাল সকাল ৯ ঘটিকার সময় মরদেহটি পাওয়া যায়। জানা যায়, বিগত কিছুদিন থেকে ভারসাম্যহীন এই নারী বিভিন্ন রাস্তা ঘাটে চলাচল করত এবং বিভিন্ন দোকানে ভারসাম্যহীন ভাবে ঘুরত।

সনজয় কান্তি দাশ আরও জানান, ভারসাম্যহীন নারীর বাম পায়ে পচঁনের কারণ এবং বার্ধ্যক জনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আবদুল হান্নান অজ্ঞাত ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ সনজয় কান্তি দাশ মৃত্যুর ঘটনায় একটি মৃত্যুর সংবাদ সাতকানিয়া থানায় লিখিত ভাবে দায়ের করেছেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি এসআই জাহাঙ্গীরকে।