চট্টগ্রামের খুলশীতে রেওয়াজের চতুর্থ শোরুম উদ্বোধন

উদ্বোধন উপলক্ষে অক্টোবরজুড়ে সব পণ্যে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগরীর খুলশী টাউন সেন্টারে পুরুষদের পোশাকের ব্র্যান্ড রেওয়াজের (REWAZ) নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শোরুমটির উদ্বোধন করা হয়। ঢাকা ও চট্টগ্রামে এটি প্রতিষ্ঠানটির চতুর্থ শোরুম।

খুলশী টাউন সেন্টারের ১২৮ ও ১২৯ নম্বর শপে চালু হওয়া শোরুমটিতে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পুরুষদের পোশাক ও ফ্যাশনসামগ্রী পাওয়া যাচ্ছে। সংগ্রহে রয়েছে টি-শার্ট, পাঞ্জাবি, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, ট্রাউজার ও জিনসসহ বিভিন্ন ধরনের পোশাক।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, শোরুমে চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পোশাক পাওয়া যাবে। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পোশাকও রয়েছে তাদের সংগ্রহে।

শোরুম উদ্বোধন উপলক্ষে অক্টোবর মাসজুড়ে সব পণ্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে চট্টগ্রামের ক্রেতাদের বিশেষ এই অফার গ্রহণের আহ্বান জানিয়েছেন রেওয়াজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফকরুল হাসান।

‘শিকড়ে ঐতিহ্য, আভিজাত্যে আধুনিক’ স্লোগান নিয়ে পরিচালিত রেওয়াজ ঢাকা ও চট্টগ্রামে শোরুমের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান, জেনারেল ম্যানেজার (জিএম) মহন ভূঁইয়া , তানভীর ইসলাম মামুন এবং জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শোরুমের ঠিকানা: শপ নম্বর ১২৮ ও ১২৯, খুলশী টাউন সেন্টার, খুলশী, চট্টগ্রাম।

মন্তব্য করুন

Your email address will not be published.