সাতকানিয়ায় ৯টি মামলায় ৯ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিমালা অমান্য

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিমালা অমান্য করায় গতকাল (২৭ অক্টোবর) রাতে সাতকানিয়া রাস্তা মাথা এলাকা ও পৌরসভা এলাকায় ৯টি মামলায় ৯ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতেমা-তুজ জোহরা। বিষয়টি ইওএনও নিশ্চিত করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.