সাতকানিয়ায় ভূয়া পূজা মন্ডপ দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ এর অভিযোগ

উপজেলার কাঞ্চনায় এই অভিযোগ ওঠেছে -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের প্রকাশিত তালিকায় ৭৮ নম্বর ক্রমিকে ‘দক্ষিণ কাঞ্চনা তালুকদার বাড়ি শ্যাম মন্দির ঘট পূজা’ নামে একটি মন্ডপের নাম রয়েছে।

প্রতিবেদকের হাতে আসা পুরো উপজেলার তালিকায় দেখা যাচ্ছে দক্ষিণ কাঞ্চনা তালুকদার বাড়ি শ্যাম মন্দির ঘট পূজার সভাপতি হিসেবে পলাশ দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবুল তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে।

 

তবে স্থানীয়রা প্রতিবেদককে জানান, এই নামে কোনো দূর্গা পূজার মন্ডপ নেই এবং উল্লেখিত দূর্গা পূজা মন্ডপ সম্পূর্ণ ভূয়া।ফলে ভূয়া মন্ডপ দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন ওই চক্রটি। এই বিষয়ে তালিকায় উল্লেখিত ৭৮ নম্বরের মন্ডপটির সভাপতি পলাশ দাশকে এই বিষয়ে জানার জন্য কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।ফলে তার বক্তব্যও নেয়া সম্ভব হয়নি। অপরদিকে প্রশ্নবিদ্ধ পূজামণ্ডপটির তালিকায় নাম থাকা সাধারণ সম্পাদক বাবলু তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে নাকি ওই পূজা মন্ডপের সাধারণ সম্পাদক রাখা হয়েছে অথচ আমি জানিনা।তবে ওই মন্ডপটি কোথায় অবস্থিত তাও আমার জানা নেই।

 

সাতকানিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার ধর বলেন,বিষয়টি আমার নলেজে এসেছে এই মাত্র এরকম ভূয়া মন্ডপ দেখিয়ে কে টাকা আত্মসাৎ করেছে তা দেখতেছি।এবং ওই তালিকায় নাম থাকা সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে পাঠাচ্ছি, অনিয়ম দূর্নীতি করে পার পাওয়ার বিন্দু মাত্রও সুযোগ নেই।তিনি আরো বলেন, সে যেই হবে হোক অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

অপরদিকে সাতকানিয়া উপজেলা পূজা মন্ডপ উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক শ্রী সৈকত পালিতকে কল করা হলে তিনি বিষয়টি কয়েকদিন আগে শুনেছেন এবং বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.