সাতকানিয়ায় ১হাজার পিস ইয়াবাসহ এক যুবক আটক

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সদর ইউনিয়নের ঠাকুর দিঘী বাজার ছগির আহমদ অটো গ্যাস স্টেশন এর সামনে চৌকি স্থাপন করে আজ (২১ নভেম্বর) সোমবার সকালে ১হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। গ্রেফতারকৃত কাজী মোঃমাঈন উদ্দিন (৩৭) ফেনী জেলার ছাগলনাইয়া থানার উত্তর মটুয়া বটতলী এলাকার মৃত কাজী সাইদুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.