আনোয়ারা প্রতিনিধি
‘নিরাপদ অভিবাসন নিশ্চিত, বিদেশ ফেরত অভিবাসিদের পুনরেকত্রীকরণ’ লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী ও পতেঙ্গায় উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিএলসিতে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ ট্রেনার ছিলেন নোবেল দাশ মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার ও ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব আবু বক্কার লিটন উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর,ট্রেনিং কো-অর্ডিনেটর আবু বক্কার লিটন জানান, প্রশিক্ষণের সূচনা পর্ব ও উদ্বোধনে ব্র্যাক, মাইগ্রেশন প্রোগ্রামের প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের কারণ, ধরণ, অভিবাসনের ঝুঁকি, ঝুঁকি উত্তরণের উপায়, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, রিইন্টিগ্রেশন প্রক্রিয়া, প্রকল্প, প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের নির্ধারিত কার্যক্রম, কার্যকর রেফারাল, লিংকেজ প্রদান, যোগাযোগ ও যোগাযোগের উপকরণ ব্যবহার বিতরণ, সংরক্ষণের উপায়, স্বেচ্ছাসেবা, প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে আলোচনা এবং কর্ম পরিকল্পনা নির্ধারণ নিয়ে দুইদিন ব্যাপী হাতে কলমে পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রত্যেকটা বিষয়ে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণও নিশ্চিত করা হয়।প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে ব্যাগ প্রদান করে মাইগ্রেশন প্রোগ্রামের প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।