মহিষ চুরির মামলায় চকরিয়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

মহিষ চুরির মামলায় চকরিয়ার সাহারবিল ইউপির আলোচিত চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মহিষ চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।

নবী হোছাইন চৌধুরী স্থানীয় সংসদ সদস্যের অনুসারি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এসবের মাঝেও ভোটে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন।

মন্তব্য করুন

Your email address will not be published.