তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সম্মানিত উপদেষ্টা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, এম এ মোতালেব সি.আই.পি’র উপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তামাকুমন্ডি লেইন বণিক সমিতি সর্বস্তরের ব্যবসায়ী-কর্মচারীদের উদ্যোগে নগরীর দারুন ফজলমার্কেট সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী তামাকুমন্ডি লেইন ও রিয়াজ উদ্দিন বাজারের কতিপয় মুখোশধারী ব্যবসায়ী-চিহ্নিত বিএনপির সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিলে সুপরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান ব্যবসায়ী ও তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এম এ মোতালেব সিআইপির উপর নগ্ন হামলা চালান এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষতিসাধন ও শান্তি প্রিয় ব্যবসায়ীদের মনে আঘাত করেন। উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে তদন্ত পূর্বক হামলায় জড়িত দোষী ব্যবসায়ীদের চিহ্নিত করে সমিতির সদস্যপদ বাতিল এবং কোতোয়ালি থানা পুলিশ প্রশাসনের প্রতি ফৌজদারি আইনের অপরাধে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যতায় তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী-কর্মচারী সমাজ চট্টগ্রামের শ্রমিক-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর লক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দপ্তর ঘেরাও সহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি সরোয়ার কামাল, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জয়নাল আবদিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান চৌধুরী, তৌহিদুল আলম, জহিরুল আলম টিটু, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বণিক সমিতির নেতাদের মধ্যে মো. শফি, আলহাজ্ব সেলিম উদ্দিন, শওকত আজিজ, মো. আলমগীর, নাজিম উদ্দিন, জাফর ইকবাল, মো. সেলিম ওমর ফারুক, আব্দুর রহিম, মো. সাদেক, মিনহাজ আবেদীন, মো. ইব্রাহিম ও নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।