রাউজানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে জরিমানা

রাউজান উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওয়ুধ বিক্রির অভিযোগে ৬ ফার্মেসি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার জলিলনগর ও গহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন।

ইউএনও বলেন, অভিযানে ৬ ফার্মেসি থেকে বেশকিছু মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত বিদেশি ওষুধ পাওয়া গেছে।

এসব অভিযোগে ৬ ফার্মেসি মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.