সাতকানিয়ায় অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
দণ্ডিত দুই প্রতিষ্ঠান হলো— ‘নিউ মধুবন’ ও‘হক ফার্মেসী’।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দীকি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবারও আইনের ব্যতয় ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।