এবার ‘শিবলী নোমান আরাফাতের জালে’ ৯বছরের সাজাসহ ৫জন আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গতকার ৯ জানুয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে নয় বছরের সাজা প্রাপ্ত ১ জন, দুই বছর করে সাজা প্রাপ্ত ২ জন আসামী, জিআর-সিআর পরোয়ানাভুক্ত আাসামিসহ মোট ০৫ জন জনকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামিরা হলেন, চরতি ইউনিয়নের মধ্যম চরতির দানু মিয়ার ছেলে দুই বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত সরোয়ার কামাল(৪৪), দুই) বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী নুর কামাল (৪২), নয় বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ লেয়াকত আলী (৪৬), পরোয়ানাভূক্ত এওচিয়া ছড়ারকুল মহিলা মেম্বারের বাড়ীর মোঃ কচি প্রকাশ বদন আলী প্রকাশ বাদন্নার ছেলে মোঃ আব্দুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী(৩২), পূর্ব মাহলিয়া চিতারমুড়া এলাকার আবদুল মোনাফ এর ছেলে পরোয়ানাভূক্ত আসামী মোঃ মোক্তার হোসেন(৩০)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.