সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া থানার অভিযানে বন মামলায় দণ্ডিত (মামলা নং-৩২/১১, ধারা-বন আইনের ২৬(১-ক) এর পরোয়ানাভূক্ত ১জন আসামীকে বুধবার (১১ জানুয়ারি) গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃত আসামি আবদুল খালেক (৩৫) লতাবুনিয়া কালিনগর এলাকার নুরুল্লাহ’র ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।