আদালত চত্বরে গাড়ির চাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের আদালত ভবন চত্বরের সামনে পুলিশের ব্রেকফেল করা গাড়ির চাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশিক বলেন, আদালত ভবন এলাকা থেকে আহত অবস্থায় মো. হেলাল উদ্দিন নামে এক পথচারীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.