মোসলেম উদ্দিন এমপি’র শয্যা পাশে মেজর ওয়াদুদ

পটিয়া প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি,বর্ষীয়ান নেতা,চট্টগ্রাম – ৮ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতীক। দীর্ঘদিন ধরে মোসলেম উদ্দিন আহমদ ক্যান্সার রোগে ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।তিনি দীর্ঘদিন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাভেদের পিতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন তার সাথে সাধারণ সম্পাদক ছিলেন। বাবুর মৃত্যুর পর থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম – ৮ এর সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য আসনে ২০২০ সালের ১৩ জানুয়ারি মোসলেম উদ্দিন আহমদ এমপি নির্বাচিত হন। মেজর ওয়াদুদ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমেদের চিকিৎসার খোঁজ খবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি পটিয়াবাসী সকলের নিকট দোয়া কামনা করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.