চেক প্রতারণা মামলায় বিএনপির দুর্ধুর্ষ ক্যাডার রুকন গ্রেপ্তার

চেক প্রতারণা মামলায় বিএনপির দুর্ধর্ষ ক্যাডার

রুকন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ কেশুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুকুন উদ্দিন চৌধুরী ওই এলাকার
মাওলানা মিসবাউল হক চৌধুরীর ছেলে।

জানা গেছে, বিএনপি ক্যাডার রুকুন উদ্দিন একসময় বিএনপির দুর্ধর্ষ ক্যাডার ছিলেন। চরতীতে বিএনপির আমলে অনেক আওয়ামী লীগ নেতাকে বাড়ী ছাড়া করছেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আগের কুকৃর্তি থেকে বাঁচার জন্য নিজেকে ভুইফোঁড় সংগঠন সৈনিক লীগের নেতা দাবি করা শুরু করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.