নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩জনের মৃত্যু

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় তিন ব্যাক্তি নিহত হয়েছে

রোববার (২৪ মে) উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন লেঠাইয়া (৪১), পিতা সুনইয়ং চাকমা; অংক্যামং (৫০), পিতা মৃত নিওমং চাকমা এবং চিংক্যা অং (৪০), পিতা অইমং চাকমা।

তাদের সকলের বাড়ি ঘুমধুম ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া এলাকায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ল্যান্ডমাইন বিস্ফোরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.