শিক্ষা উপমন্ত্রীর পক্ষে বাকলিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেত্রী জয়া বল তপুর ব্যবস্থাপনায় সম্প্রতি নগরীর বাকলিয়ার বড়মিঞা মসজিদ প্রাঙ্গণে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আওয়ামী লীগ নেতা এড. জানে আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমের সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।

প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা হায়দার আলী চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.