২ শতাধিক রোগী পেলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ফ্রি চিকিৎসা-ওষুধ

চট্টগ্রাম নগরের প্রাণহরিদাশ রোডে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।

শুক্রবার (১২ মে) শিল্পগ্রুপ বিএসআরএমের পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়।

এ সময় হেলথ ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমীন।

তিনি বলেন, ডা. বিদ্যুৎ বড়ুয়া ও তাঁর টিম দীর্ঘদিন ধরেই প্রতিমাসের ফ্রি হেলথ ক্যাম্প করে আসছেন যা সত্যিই বিরল! অনেকেই শুধুমাত্র ক্যাম্প করেই শেষ করেন কিন্তু তিনি চিকিৎসক থেকে শুরু করে একদম রোগীর পূর্ণাঙ্গ সুস্থতা পযন্ত যা যা প্রয়োজন সব এই ক্যাম্পের মাধ্যমে করে থাকেন। যা সত্যিই প্রশংসার দাবীদার।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া করেন, আমরা রোগীদের পূর্ণাঙ্গ সেবার ব্যবস্থা করার সবোচ্চ চেষ্টা করি। একজন রোগী চিকিৎসক থেকে শুরু করে সুস্থ হওয়া পযন্ত যাবতীয় যে ধাপ (মেডিসিন, মেডিকেল চেকআপ) আমরা সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করি। রোগীদের বৃহৎ কল্যাণে আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা পেলে আশা করছি এই স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আরো অনেক বেশি কাজ করতে পারবো।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল হেলথ ক্যাম্পে ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. শান্তনু, ডা. হাবিব ফাহিম, ডা. তন্ময় ধর, ডা. আনহা, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, আবু কায়সার সৌরভ, রমিজ উদ্দীন কানন চিকিৎসা সেবা প্রদান করেন।

সবুরা হক ফাউন্ডেশন, এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এ সময় রোটারেক্ট ডা. কাউসার, মিফাতুল আলম, বিশাখা দাশ, নুসরাত জাহান, শাইলা, শমিষ্ঠা, ফারিহা, রিজোয়ান, সবুরা হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুল হক, তৌহিদ, তালেব সওদাগর, কামাল মিয়া, বিকিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.