হত্যা হুমকির জবাব দিতে প্রতিবাদ সমাবেশ

 

পার্থ চৌধুরী
পাহাড়তলী থানা প্রতিনিধি, চট্টগ্রাম।

রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইল । বক্তব্যে তিনি সুস্পষ্টভাবে বলেন, ” আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ইতোপূর্বে অনেকবারই কেবল হুমকি নয়,হত্যা করার প্রচেষ্টা করেছিলেন ; কিন্তু আল্লাহর রহমতে বারবার তিনি বেঁচে গেছেন । যাঁরা হুমকি দিয়ে চলেছেন তাঁদের ভয়াবহ জবাব দেবো আমরা বুলেটের মাধ্যমে নয়,আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে। ” তখন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভায় দলে দলে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন এবং বক্তব্য রাখেন ।

মন্তব্য করুন

Your email address will not be published.