এসআই দুলালকে চট্টগ্রাম সংবাদের সংবর্ধনা

সাতকানিয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক দুলাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা চট্টগ্রাম সংবাদ। সম্প্রতি তার বদলি হয়ে যাওয়ায় তার সাতকানিয়ায় ভালো কাজের কৃতিত্বস্বরুপ এ সংবধর্না দেওয়া হয়। চট্টগ্রাম সংবাদের সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দীবপর সভাপতিত্বে এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে সমবেত হন সাংবাদিক সুকান্ত বিকাশ ধরসহ অন্যান্যরা।

চট্টগ্রাম সংবাদের সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দীন বলেন, চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় চট্টগ্রাম সংবাদ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসআই দুলাল হোসেনের ভালো কাজ চট্টগ্রাম সংবাদের নজর কেড়েছে৷ তাই আজকের এই আয়োজন, তাকে এ সম্মাননা। তিনি যেখানেই যান না কেন তার এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবেন।

চট্টগ্রাম সংবাদের প্রকাশক মাঈনুদ্দীন চৌধুরী বলেন, পুলিশ মানেই জনগণের বন্ধু। এই কর্মকর্তা , জনগণের মন কেড়েছে বলেই সাংবাদিকের নজরে পড়েছে। ভালো কাজের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি জনগণ দিয়েছি, আমরা সম্মাননা জানালাম শুধু।

মন্তব্য করুন

Your email address will not be published.