পটিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পটিয়া  প্রতিনিধি:

পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নুরুল আমিন পিন্টু (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মৃত হাফেজ এখলাসের ছেলে বলে জানা গেছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১.২০ মিনিটের দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে মোটর সাইকেল আরোহী নুরুল আমিন পিন্টু রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের উভয় দিক থেকে আসা দুটি বাসের মাঝখানে পড়ে গেলেই একটি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক সহ সহকারী পালিয়ে গেছে। ক্রসিং হাইওয়ে পুৃলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল চালিয়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ঘাতক বাসটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.