পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না: পাপ্পা

 

​বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ আমরা সকলেই সোচ্চার নিরাপত্তা দেওয়ার জন্য। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৪ অক্টোবর) রাতে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের এক মতবিনিময় সভা থানা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

​বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার আরিফ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ​সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি লায়ন শেখর দত্ত, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক এবং সহ-সভাপতি ঝুন্টু কুমার দাশসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সম্পূর্ণ নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ থাকবে। প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি পূজা মণ্ডপ পরিচালনা কমিটিকেও সার্বিক সহযোগিতা ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
​সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.