সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান চৌধুরী বাদশা পরিবারের পক্ষে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়ায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
স্থানীয় সমাজসেবক মো. জকরিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। প্যানেল মেয়র মো. সাইফুল আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মিজানুর রহমান আজাদ।
মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মো. ফরিদুল আলম, মো. আইয়ুব, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, প্রকৌশলী শোভন, সাতকানিয়া পৌরসভা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গণি, পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা দেলোয়ার স্মৃতি সংসদের সভাপতি মো. হাসান, সদস্য মো. আবছার, জয়নাল আবেদীন, মো. ফয়সাল ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। পরে এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।