মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করেন স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার,প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম এনামুল হক দুলু, সিনিয়র সাংবাদিক শামীম আশরাফ, আনওয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। মহেশপুর প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষে প্যাকেজ প্রোগ্রামের অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ৪০বছর পরে এসে আনুষ্ঠানিকভাবে মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকরা এই ধরনে উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।