বাঁশখালীতে ১টি এলজি সহ আটক ২

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-

চট্টগ্রামের বাঁশখালীতে ১ টি দেশীয় অস্ত্র সহ ২ জনকে আটক করে বাঁশখালী থানা পুলিশ ।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে
১২ টার সময় বাঁশখালী থানার দক্ষিণ পাশে ডায়াবেটিস হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে একটি মিনিট্রাক তল্লাশি করে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪) উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী হোয়ানক এলাকায় বলে জানা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে
ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে চেকপোস্ট বসিয়ে ১ টি দেশীয় তৈরি অস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.