কক্সবাজার দক্ষিণ বনবিভাগ :পাহাড়খেকো ও বনদস্যুদের আতংক সহকারী বন সংরক্ষক অভি উজ্জামান
চলছে যৌথ উদ্যোগে ধারাবাহিক অভিযান-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ , ধোয়াপালং রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ ও উখিয়া ও ইনানী রেঞ্জের স্টাফ সমন্বয়ে যৌথ টিম সহকারী বন সংরক্ষক অভি উজ্জামানের নেতৃত্বে বনভূমি দখলকার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করা হয়।
গত বুধবার ও বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন যৌথ এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানে রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটে জবরদখল করে নির্মানাধীন ২ টি বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১ একর জায়গা জবরদখলমুক্ত হয়।
অপরদিকে ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিটে অবৈধ বালু উত্তোলনের সময় একটা ড্রেজার মেশিন জব্দ করা হয়। উভয় ঘটনায় বন মামলা দেয়ার করা হয়েছে।
আবার একই বনবিভাগের উখিয়া উপজেলার অন্তর্গত ইনানী রেঞ্জাধীন মধ্যম নিদানিয়া এলাকায় বনের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযানেও ইনানী রেঞ্জ, রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ এবং অত্র বন বিভাগের বিশেষ টহল দল ও স্থানীয় সিপিজি সদস্যগণ যৌথভাবে অংশগ্রহণ করেন। বনভূমি অবৈধ দখল করে স্থাপনা নির্মাণকারী ফরিদুল আলম এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে।
এদিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক অভি উজ্জামানকে কল করা হলে তিনি বলেন অভিযানে দুটি ঘর উচ্ছেদ ও এক একর ভূমি উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলাও করা হচ্ছে।
এদিকে ধারাবাহিক অভিযান করতে গিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কয়েকজন কর্মী সন্ত্রাসীদের বাধার মুখে পড়ে গুরুতর আহত হন বলেও জানা যায়।
এদিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের যৌথ উদ্যোগে ধারাবাহিক অভিযানের বিষয় চট্টগ্রাম অঞ্চল বনবিভাগের বন সংরক্ষক ড.মোল্যা রেজাউল করিম বলেন, দেশের বনজ সম্পদ কারো একার নয়।
দুর্গম বন পাহাড়ে উম্মুক্ত বন ও বনজ সম্পদ দেশের আপামর সকল মানুষের। এই মূল্যবান সম্পদ রক্ষার চেয়ে ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ।
দেশের বন ও বনজ সম্পদ ব্যবস্থাপনার জন্য দরকার একদল কর্মী বাহিনীর ,যারা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বনজ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এর উন্নয়ন ও উৎকর্ষ সাধন করবেন। আর বনজ সম্পদ রক্ষার জন্য দরকার একদল লাঠিয়াল বা কঠোর দানবিয় প্রকৃতির কিছু মানুষের।
বর্তমান পরিস্থিতি অন্তত তাই বলে। কারন দেশের আপামর মানুষের কমন এইসব সম্পদ রক্ষার ভার দেশের মালিক ও সম্পদের মালিক জনসাধারনের।
কিন্তু পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। মালিকদের একটি অসাধু অংশ এখণ দেশের সামগ্রীক বনজ সম্প ও বনভূমি লুটপাটে নিমজ্জিত। এইসব লুটেরা দস্যু ও বন অপরাধীদের প্রতিহত করে দেশের সম্পদ রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগ সূত্রে জানা যায়, সহকারী বন সংরক্ষক অভি উজ্জামানের চাকুরী জীবনের এটা প্রথম পদায়ন হলেও দূর্বৃত্তদের কবল থেকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ বাঁচাতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।