আব্দুল আলম, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ৮মাস আগে খাগরিয়ায় তালাবদ্ধ রুমে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ, ৩/৪দিন পর তালা ভেঙে ব্যবসায়ীর পচনজনিত লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতার নিহত ব্যবসায়ীর স্ত্রী।
উপজেলার খাগরিয়া ইউনিয়নে ২০২৫সালের ১৯ শে সেপ্টেম্বর মাসে চরখাগরিয়া ২নং ওয়ার্ডের একটি বাসা থেকে ব্যবসায়ীর আরজুর লাশ উদ্ধার করেন সাতকানিয়া থানা পুলিশ।
নিহত আরজু চরখাগরিয়া এলাকার ওয়ারেশ সওদাগরের প্রথম পুত্র।
ঘটনায় গ্রেফতারকৃত আসামি নিহত আরজুর স্ত্রী একই ইউনিয়নের চরখাগরিয়া ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার আবুল কালামের মেয়ে আসমাউল হোসনাকে আজ শনিবার (১১ই এপ্রিল) বিকাল তিনটায় বাবার বাড়ি থেকে আসমাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নিহত ব্যবসায়ী আরজুর ছোট ভাই সৌরভ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে সাংসারিক মনমালিন্য, ঝগড়া হয়ে আসছে আরজুর সাথে। ঘটনার ৩-৪ দিন আগে বউকে বাপের বাড়িতে পাঠায় আরজু। সেদিন থেকে রুম থেকে আর বের হয়নি সে। গত ২-৩ দিন ধরে মহাজন পাড়া আমিন সেন্টারে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বন্ধ ছিলো। আরজু একই এলাকার লোকমানের একটি বাসাতে ভাড়া থাকতো। বাসার আশেপাশে দুর্গন্ধ অনুভব করে স্থানীয়রা। পরে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে এবং তার বাসার জানালাতে মাছির উপদ্রব লক্ষ্য করে বাসাটির তালা ভেঙে স্থানীয় গলায় ফাঁ/শ লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আরজুকে।
এদিকে ঘটনার ৩দিন পর অর্থাৎ ২২/৯/২০২৫তারিখে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের পিতা ওয়ারেস আহমদ বাদী হয়ে পুত্র বধূ আসমাউল হোসনা ও পুত্রবধূর বড় ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ভাই সৌরভ চট্টগ্রাম সংবাদকে বলেন তখন থানায় আমার বাবা বাদী হয়ে মামলা করতে চাইলে থানা পুলিশ মামলা গ্রহণ না করায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম।