পটিয়ায় যুবলীগ নেতা মাইমুন গ্রেফতার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মাইমুনুল ইসলাম মাইমুন (৩৩)কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে খরনা ওয়াহিদুর পাড়াস্থ তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ১নং ওয়ার্ড

উত্তর খরনা ওয়াহিদুর পাড়া সেলিমের বাড়ীর মৃত রমিজ আহাম্মদের ছেলে।

এছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফরহাদ, পিতা-মোঃ হারুন, মাতা-মনোয়ারা খাতুন, সাং- পূর্ব বাড়ৈকারা (সাক্তার মেম্বারের বাড়ি), থানা-পটিয়া এবং মোহাম্মদ নাসির উদ্দিন, পিতা-বশির আহাম্মদ, সাং- সানা উল্লার বাড়ী, দক্ষিন গবিন্দারখীল, ০৮নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,পৃথক অভিযানে

যুবলীগ নেতা সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সৌপর্দ করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.